• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অজানা এক পথে আমি করেছি গমন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » অজানা এক পথে আমি করেছি গমন
অজানা এক পথে আমি করেছি গমন,
জানি না শুনি না চিনি না দেশের কী-বা আচরণ ॥
কে-বা আছে পথের পথিক বলছে কি কেউ সার-সঠিক,
এদিক ওদিক যাব কোনদিক কিবা আছে নিদর্শন ॥
খুদে নোতার ডাক পড়েছে মন কি আর ঘরে আছে,
প্রাণ গিয়াছে ডাকের পাছে ডাকের আকর্ষণ ॥
আমারি এই গমন পথে বাধা বিঘ্ন শতে শতে,
স্বাধীনতার পর স্বার্থে গতি রুদ্ধে কি কারণ?
আপন দেশে যেদিন হইতে ছেড়ে আইলাম এদেশেতে,
সেইদনি হইতে ধরছে ভূতে ছাড়িয়া যায় না কখন ॥
রশিদ উদ্দিন যাবার কালে ডাইনে বামে দলে দলে,
যাইও না যাইও না বলে ওরাই আমার হয় দুশমন ॥
সারিষা আর তিল পড়ায় ওজাগণে ভূত ছাড়ায়,
এই সব দিলে ভূতেরই গায় আনন্দে নাচে তখন ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:মহব্বতে বানাইল, আল্লাহ কাদের
Next Post:বিচার নাই হেড পোস্টে বয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑