• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিচার নাই হেড পোস্টে বয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বিচার নাই হেড পোস্টে বয়
বিচার নাই হেড পোস্টে বয়
তারা দুইটি ভাই।
এক রাজ্যের দুইটি রাজা দুই পক্ষে সিপাই
তাদের ঝগড়া বিনে আর কিছুই নাই,
অবিশ্রান্ত সব সময় ॥
এই রাজ্যের ভিতরে দস্যু আছে ছয়
তাদের আক্রমণে মনে লাগে ভয়
তাদের সঙ্গে করিতে জয়, পারিল কেউ এ বিশ্বময় ॥
এই দেহের যত্ন নিতে কতই না করিলাম
স্নো পাউডার আতর সাবান কতই যে মাখিলাম
কত আরিষ্ট বলিষ্ঠ খাইলাম
তবু দিনে দিনে ক্ষয় ॥
সেনা সৈন্য আছে যত আমার এই শহরে
দুর্বলতা দেখা দিল বেলা দ্বিপ্রহরে
আমার দশটা যাবে ছার খায়ে।
প্রাণেতে হইল সংশয় ॥
বাউলকবি রশিদ বলে আর ভরসা নাই
আপন বলতে যে আছে আর কার কাছে দাঁড়াই।
এই রাজ্যে আর আমার বাগা নাই হইয়া গেলাম নিরাশ্রয় ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:অজানা এক পথে আমি করেছি গমন
Next Post:এপার থেকে জানতে গিয়ে, সেই পারের মানুষের খবর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑