• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগে তিমির নাশিয়া কটাক্ষ স্বরূপে দেখ নারে চাহিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আগে তিমির নাশিয়া কটাক্ষ স্বরূপে দেখ নারে চাহিয়া
আগে তিমির নাশিয়া কটাক্ষ স্বরূপে দেখ নারে চাহিয়া ॥
তিরোধানে আছে তোমার স্বয়ং ভগবান
তিথীষু থাকিলে তারে খোঁজ রে পাষাণ ।
সে যে ত্রিলোক বিজয়, নাহি তাতে সংশয়, অমিয় দিতেছে ঢালিয়া ॥
পরম আত্মা শ্রীগুরুকে করবে যদি লাভ, চপলার সনে কর বন্ধুত্ব ভাব।
সে যে বিদ্যুতের সনে, চলে নিশিদিনে, ক্ষণে ক্ষণে উঠে চমকিয়া ॥
বৃক্ষের পল্লবে ধরছে মুকুল, ডালে ডালে নাচিতেছে পাপিয়া বুলবুল।
মুদিত কাননে, ভ্রমরার গুঞ্জরণে ফুলগুলি দিতেছে ফুটাইয়া ॥
মৃদু মৃদু সমীরণে জাহ্নবীর নীরে
উজান ভাটি সমান চলে তরঙ্গে জোরে।
(সে যে) অস্তিত্ববিহীন, কয় রশিদ উদ্দিন
আকাশ পাতাল গেছে ভেদ করিয়া ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে
Next Post:মহব্বতে বানাইল, আল্লাহ কাদের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑