• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিরদিন কি বাঁচে মানুষ চিরদিন কি বাঁচে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » চিরদিন কি বাঁচে মানুষ চিরদিন কি বাঁচে
চিরদিন কি বাঁচে মানুষ চিরদিন কি বাঁচে?
কইরো না কেউ দেহার গৈরব এই দেহার কী মূল্য আছে ৷
পাছের কথা দেখ খুঁজে, পয়দা হইলে রজঃবীজে,
এখন গেলে মস্ত সেজে সেদিন গেল পাছে।
বাল্য যৌবন পৌর বৃদ্ধ এই চার কালাও প্রায় গেছে,
এখন বল কোথায় যাবে শমন পাছে ফিরিতেছে ।
করিয়া দেহের গুমান মাখলে কেউ আতর-সাবান।
বিলাসে বিলাইলে পরাণ রমণীদের কাছে
মনে কি পড়ে না তোমার তোর একদিন আছে?
রাজা-প্রজা-ফকির-দরবেশ যাইতে হবে মাটির নিচে ॥
ছাড়িয়া মনের অহংকার তাড়াতাড়ি হও গা পার
সামনে আছে ঘোর অন্ধকার বেলা ডুবে গেছে,
একা একা যেতে হবে বন্ধুবান্ধব মিছে,
ঘোর বিপদে ঠেকবে পরে ভূতপিশাচের ভয় রইয়াছে ।
আছে যত রং-তামাসা ছেড়ে দিয়ে বাজে নেশা।
মুর্শিদের চরণ ভরসা যেজন করেছে
মরণযন্ত্রণা হতে মুক্তি সে পেয়েছে ।
রশিদ বলে কল্লোল কয়দিন জানি বাকি আছে ৷
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:খুঁজলে না কেন তারে
Next Post:আমার পয়লা গাছের পয়লা ফুল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑