• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার পয়লা গাছের পয়লা ফুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার পয়লা গাছের পয়লা ফুল
(আমার) পয়লা গাছের পয়লা ফুল
ফাল্গুনী লক্ষত্র যোগে গিয়া তুল।
সাবধান গাছে উঠ না, গাছে ঝাঁকার দিও না
অনুরাগের কুটা লাগাও, ঠিক রাখিয়া গাছের মূল ॥
ফুল ফুটে দুইরকম, তারে কি বেশ-কম,
কইরে তোরা মন-ভ্রম খবরদার বাধাস না গোল ॥
ফুলের দুই ছিফাত, ফুলে শরীয়ত-মারফত।
এক ছিফাত তার আলেমে পাইল, আরেকটা আওলিয়াকুল ॥
ফুলে রস পড়ে তিন ফোঁটা, তাতে হরফ হয় তিনটা,
তিন হরফে দিয়ে গাট্টা ইছমে-আজম বান্ধ ফুল ॥
ভেবে বলে রশিদ উদ্দিন সে ফুল তোরা তুলবে যদি
(গিয়ে) গাছের তলে খুব নিরলে ডালে ধরে পাড় ঝুল ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:চিরদিন কি বাঁচে মানুষ চিরদিন কি বাঁচে
Next Post:জীবনের সম্বল করে টলমল কোনদিন নাকি যায় উড়িয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑