• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খুঁজলে না কেন তারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » খুঁজলে না কেন তারে
খুঁজলে না কেন তারে।
খুঁজবি বলে দিন ফুরাইলে খুঁজলে দেখা দিতো তোরে ॥
হাওয়াতে লাগাইয়া ভুরি উড়াইয়াছে রঙ্গিন ঘুড়ি।
বসিয়া মথুরাপুরি টানাটানি করে।
গুড্ডির ভিতর নামটি লিখা আছে দুই অক্ষরে
পইড়া গেলে দেয় উড়াইয়া দেখ রে বির্যক পাহাড়ে ॥
সব রাস্তা করিয়া বন্ধ বস গিয়া গোয়ালন্দ
চিত্তরঞ্জন প্রেমানন্দ আসা যাওয়া করে।
একবার যদি দেখা পাও বেঁধে রেখো তারে ॥
দিয়ো না কষ্ট, রাইখ তুষ্ট বাইন্ধা রাইখো ভক্তির ডুরে ॥
সহজভাবে পাইবা তারে যাওগা তোরা শান্তিপুরে
অশান্তি করিলে দূরে মিলবে এক বছরে
তিনশত ষাইট দিনে বছর হিসাব করে
আছে একদিন বড়ই কঠিন নিজ ছুরতে দেখা করে ॥
শরিয়ত কর খুদ ভরসা রাসুলুল্লার চরণ আশা
নামাজ রোজা করলে নিশা তরবে গিয়া আখেরে
মারফতে কয় মুশকিল কুশা-ব্যক্ত এ সংসারে।
আপনি খোদা নিজের মুখে মা বলিয়া ডাকছে যারে ॥
রশিদ উদ্দিন মনের ব্যথা বলতে গেলে গুমর কথা
শইরুত উলা ভাঙ্গতে মাথা চায় যে আমারে
লোকনিন্দা কূল-কলঙ্ক, সব রাইখাছি দূরে।
আছি বাঁধা, হইয়া গাধা, পড়িয়া এই ঘোর আঁধারে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:হাতে নিয়া গুড্ডির নাটাই, খেলিতেছে আলেক সাঁই
Next Post:চিরদিন কি বাঁচে মানুষ চিরদিন কি বাঁচে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑