• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাতে নিয়া গুড্ডির নাটাই, খেলিতেছে আলেক সাঁই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হাতে নিয়া গুড্ডির নাটাই, খেলিতেছে আলেক সাঁই
হাতে নিয়া গুড্ডির নাটাই, খেলিতেছে আলেক সাঁই,
দেখবে যদি চল যাই, মাইজভাণ্ডারে ॥
অনুমানে বুঝতে পারি, প্রেমেতে বানাইয়া ঘুড়ি
হাতে নিয়া আপন জুরি নজর করে ॥
চালাইয়া হাওয়ার পথে, চেয়ে রইল এক জ্যোতে
ক্ষমা কি আর আছে তাতে, হাওয়াতে ঘুরে ॥
তিন রকম বাতাসে, উড়ছে গুডি আকাশে।
কখনো বা মন্দা বেশে কখনো জোরে।
কোন সময় অতি হ্রাস, এই ভাবেতে বার মাস
বহিতেছে নিঃশ্বাস, মানবের ঘরে ॥
প্রভাতে মলয় রাশি, শান্তির দ্বারা প্রকাশি
মধ্যাহ্নে কি চঞ্চল বেশে সময় দুপুরে।
সন্ধায় সমীরণে, চেয়ে দেখো বায়ু কোণে
উড়া গুড্ডি পবন হইতে ভূমিতে পড়ে ॥
বেলা হইলে অবসান, ডুরি ধরে মারবে টান।
কর্মক্ষেত্র উপাদান হাওয়াতে উড়ে।
রশিদ উদ্দিন কয় কথা, বার আঙ্গুল গুড্ডির সূতা
টানিতেছে বিধাতা ধীরে ধীরে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:শুনবে কে রে আয়না শীঘ্র করে
Next Post:খুঁজলে না কেন তারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑