• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুনবে কে রে আয়না শীঘ্র করে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শুনবে কে রে আয়না শীঘ্র করে
শুনবে কে রে আয়না শীঘ্র করে
রঙমহল কাঁচারি ঘরে হয়রে কলের গান ॥
আশা ভূপালি, ঠুংরী আর টেস কাওয়ালি।
হিন্দুস্থানি নেপালি, অনেক জাতি গান ॥
সারঙ্গ ভৈরবীতে, মধ্যাহ্ন প্রভাতে,
বন্ধুজনার কাছে গায় সুললিত তান ॥
সুহিনী সুরটে, গাহিতেছে নিষ্কপটে
পিন ছাড়া রেকটে, করিয়া সন্ধান ॥
যদ পুস্ত আড়া, পুত্র কন্যা দারা,
বেদ বেদী ছাড়া, আর মধ্য মান ॥
দেখিলে সেই গানের কল, দূরে যাবে বুদ্ধি বল
ভাটিয়ালি নদীর জল, ধরবে উজান ॥
আদ্বা আর চৌতালে, মন্দা মন্দা হিল্লোলে,
ঢেউয়ের তালে নদীর জলে, ছুটেছে তুফান ॥
একটি কলের চৌদ্দ তালা, মাইজভাণ্ডারে যাত্রার পালা,
তানসেন আর বয়জুবালা, উভয়ে সমান ॥
দমকলে চাবি দিলে, শব্দ উঠে সুহং বলে
সুহংগে অহং মিশিলে ঘটিবে নিদান ॥
ছত্রিশ রাগিণী, গাহিতেছে দিনরজনী
তিন তারে উঠে ধ্বনি খোলাসা বয়ান ॥
রশিদ উদ্দির মনে, উঠে রাত্রদিনে
মজিয়া তার কলের গানে, মারছে একটি টান ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:কামপাহাড়ে ধাক্কা লেগে মণিলাল পাথর ছুঁয়ায়
Next Post:হাতে নিয়া গুড্ডির নাটাই, খেলিতেছে আলেক সাঁই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑