• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঢেউয়ের তালে নদীর জলে ছোটেছ উজানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ঢেউয়ের তালে নদীর জলে ছোটেছ উজানে
ঢেউয়ের তালে নদীর জলে ছোটেছ উজানে ॥ (প্রাণের বন্ধুরে)
আমারে নি আছে তোমার মনে ॥
কলসি কাঁখে ঘুর্ণিপাকে ঠেকলাম ঝড় তুফানে ॥ (প্রাণের বন্ধুরে)
আমি অভাগীনি, জনম দুঃখিনী,
দিনরজনী কাঁদি একা বনে।
হইলে তোমার সঙ্গে নিবে নইলে কি তাই বলে যাবে।
নইলে বেঁচে কি ফল হবে ঝাঁপ দিব জীবনে ॥
সরধ্বনির তীরে, নাও লাগাইয়া) দেখলাম ফিরে
আঁখিনীরে ধৈর্য কি আর মানে।
তপ্ত নীরে সজল আঁখি শাড়ি ভিজা আছে সাক্ষী
মরণমাত্র আছে বাকি তুই বন্ধুর চরণে ॥
কহে বাউল রশিদ উদ্দিন, নাইওরে হইল অনেক দিন
ভাবতে ভাবতে তনুক্ষীণ বাঁচব কেমনে।
মাতাপিতা রাজি হইয়া ভাঙ্গা ঘরে দিছে বিয়া
আর কতকাল থাকব সইয়া রাস্তার পানে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:দেখবি যদি মোহন ছবি চর্ম চোখের পর্দা খোল
Next Post:প্রেম করে কি হইল রে জ্বালা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑