• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেখবি যদি মোহন ছবি চর্ম চোখের পর্দা খোল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দেখবি যদি মোহন ছবি চর্ম চোখের পর্দা খোল
দেখবি যদি মোহন ছবি চর্ম চোখের পর্দা খোল
ভাবের দেশে চল রে মন ভাবের দেশে চল ॥
গিয়া মন তুই ভাবের ঘরে চেয়ে থাক রূপ নেহারে
সজল নয়নে তারে ফটোগ্রাফে তুল।
মনরঙে প্রেম তরঙ্গে দিলের কপাট খোল
দেখবি রে তোর মনের মানুষ করিতেছে ঝলমল ॥
দেখবি তাহার রঙ ছুরত অবিকল তোমারি মত
তোমার সঙ্গে অবিরত করে চলাচল।
তোমার রঙে রঙ ধরেছে হইয়াছে একমিল
তোরে দেখলেই তারে মিলে আর কারে তুই দেখবি বল ॥
মক্কা কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত ময়দানে
বন উপবন শ্মশানে কত মানুষ গেল ॥
কারে জানি দেখব বলে পাষাণ মূর্তি হইল
কেউরে তো আর দেখতে পায় না আশায় আশায় জীবন গেল ॥
ছিয়া ছফেদ লাল জরদা চার রঙে করিলে কাঁদা।
আরেকটি রঙ হবে যুদা রশিদ উদ্দিন কৈল।
বিশ্বজোড়া যত রঙ তোর প্রকাশিত হইল
সকল রঙ করিয়া বর্জন নিজের রঙটা গড়ে তুল ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়
Next Post:ঢেউয়ের তালে নদীর জলে ছোটেছ উজানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑