• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়
শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়।
দেখিয়া বিষয় আসয় সহ্য হয় না গায় ॥
তোমারা ঐ নারী রাধিকা সুন্দরী
সঙ্গে লইয়া সহচরী পাড়ার পাড়ায় যায়।
ভিন্ন পুরুষের সনে কয় কথা গোপনে।
মিলিয়া দুই চার জনে, তাসখেলা খেলায় ॥
ঐ বাড়ির কুটনি বুড়ি সেও তো মন্ত্রণাকারী
জানে কত ছল-চাতুরি বলব কি তোমায়।
জানে কত যাদুটোনা আরো কত কুমন্ত্রণা,
কুলমান রবে না করি কী উপায় ॥
ভেবে রশিদ উদ্দিন কয় চুরা তো সামান্য নয়
লোহার সিন্দুক টিনের বাক্স চুরি কইরা যায়।
চুরায় চুরি কইর‍্যা গোপালপাড়া সেথায় গিয়া পড়ল ধরা
সেই জন্য ননী চুরা নামটি কালায় ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:কলিজা ছেদিল রে শ্যাম পিরিতের বিষে
Next Post:দেখবি যদি মোহন ছবি চর্ম চোখের পর্দা খোল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑