• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেম করে কি হইল রে জ্বালা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রেম করে কি হইল রে জ্বালা
প্রেম করে কি হইল রে জ্বালা ॥
জনম ভরিয়া পিরিতি করিয়া
সার হইল কলঙ্কের ডালা।
শিশুকাল হইতে, মজিয়া পিঁড়িতে,
ভাবিতে হইল সারা বেলা ॥
আগে যদি জানিতাম পিরিতি করিতাম
সুখে থাকিতাম বসে নিরালা।
যৌবন তাড়ন কে করে বারণ
বুকের মাঝে আগুনের ঢালা ॥
কত সইয়া থাকি আর কতদিন বাকি
মরতাম যদি হইতরে ভালা।
আশা দিয়া টেনে কেন ভবে এনে
বসাইলে পরানে মদীনালা ॥
হৃদয়েতে গাঁথা বলেছিলে কথা
বসে বসে তরুলতা।
সেই কথা বলে বান্ধিয়া জঙ্গলে
কোন বা দেশে তুই করেছ মেলা ॥
রশিদ উদ্দিন ঘরে আসা-যাওয়া করে
একটি ঘরে নয়টি জানালা।
আগে যদি জানি লইয়া প্রেমের ছুরানি
নয় দরজায় মারিতাম তালা ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:ঢেউয়ের তালে নদীর জলে ছোটেছ উজানে
Next Post:পরের কথা ছেড়ে দিয়ে নিজের কথা কও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑