• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে

ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে।
সেই যে কথার পাইনে বিচার
কারো কাছে শুধালে।
ম’লে হয় ঈশ্বর-প্রাপ্ত
সাধু অসাধু সমস্ত
তবে কেন জপ-তপ এতো
করে রে জলে-স্থলে।
যে পঞ্চে পঞ্চ ভূত হয়
ম’লে তা যদি তাতে মিশায়
ঈশ্বর-অংশ ঈশ্বরে যায়
স্বর্গ-নরক কার মেলে৷
জীবের এ শরীরে
ঈশ্বর-অংশ বলি কারে
লালন বলে, চিনলে তারে
মরার ফল তাজায় ফলে৷।

———–
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৫; লালন-গীতিকা, পৃ. ৩০২ (ভনিতার শেষ চরণ “মরার ফল তা যায় ফলে” রূপে লেখা হয়েছে। এটি শুদ্ধ পাঠ নয়।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বার তাল উদয় হল কলিকালে
Next Post:মেরে সাঁইর আজব লীলা তা কেউ বুঝতে পারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑