• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেরে সাঁইর আজব লীলা তা কেউ বুঝতে পারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মেরে সাঁইর আজব লীলা তা কেউ বুঝতে পারে

মেরে সাঁইর আজব লীলা তা কেউ
বুঝতে পারে।
কালায় শোনে, অন্ধ দেখে এই
ভাব-নগরে।
ন্যাংড়া সে নেচে বেড়ায়, অন্ধ জনায়
সব দেখে রে।
মরা করে তাজা আহার
ধরে ধরে।
জল নাই দেখি সদ্য ভাসে পদ্ম
সেই পুকুরে।
এ বড় রহস্য কথা
বলবো কারে।
খাঁচায় কৌতর নাই তার উড়ছে পাখি
নিরন্তরে।
সিরাজ সাঁই কয়, দেখ রে লালন
দেখ নজরে।।

————
লালন-গতিকা, পৃ. ১০৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে
Next Post:সবে বলে লালন ফকির হিন্দু কি যবন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑