• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বার তাল উদয় হল কলিকালে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » বার তাল উদয় হল কলিকালে

বার তাল উদয় হল কলিকালে।
কি করি কোন পথে যাই পড়ে গোলমালে৷
কাশী কি গয়াতে যাই
ভেবে কিছু দিশে না পাই
ও কথা কারে শুধাই
মেলে কি মক্কাতে গেলে।
পাপক্ষয় গঙ্গাস্নানে
খ্রীস্টানেরা কয় জর্ডানে
এ কথা নেয় না মনে
আন্দাজে তীর্থে ঠেলে৷
যথা যাই মানুষ দেখি
মানুষ দেখে জুড়াই আঁখি
লালন বলে, আমি বা কি
না দেখে খুঁজি জঙ্গলে।।

————
তৃপ্তি ব্ৰহ্ম, ‘লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতার ভিত্তি’, লালন মৃত্যু-শতবার্ষিকী স্মারকগ্রন্থ, পৃ. ১৫৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ও কালার কথা কেন বল আজ আমায়
Next Post:ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑