• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মা তোর গোপাল নেবেছে কালিদয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মা তোর গোপাল নেবেছে কালিদয়

মা তোর গোপাল নেবেছে কালিদয়।
সে যে বাঁচে এমন রূপ ও নয়।
কালিদয় কমল তুলিতে
দিলে কেন গোপালে যেতে
মরে সে সাপের হাতে
বিষ লেগে গোপালের গায়।
কালকূটে কালনাগ তারা
কালিদয় রয়েছে পুরা
বিষে করলো জারা জারা
তাইতে তার প্রাণ যায়৷
কংসের পাপের কারণ
কলিদয় মরিল নীলরতন
লালন বলে, পুত্রের কারণ
বাঁচিবে না যশোদা মায়৷।

————
লালন-গীতিকা, পৃ. ২৪৪

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মনের কথা বলবো কারে
Next Post:যাও হে রাই-কুঞ্জে, আর এসো না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑