• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যাও হে রাই-কুঞ্জে, আর এসো না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যাও হে রাই-কুঞ্জে, আর এসো না

যাও হে রাই-কুঞ্জে, আর এসো না।
এলে ভাল হবে না।
গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরী শিখলে কোথায়
উচিত ফল পাইবে হেথায়
তা নইলে টের পাবে না।
করতে চাও শ্যাম নাগরালি
যাও যেথা সেই চন্দ্রাবলী
এ পথে পড়েছে কালি
এ কালি আর যাবে না৷
কেনে বঁধু জানা গেল
উপর কালো ভিতর কালো
লালন বলে, উভয় ভালো
করি উভয় বন্দনা।।

————
লালন-গীতিকা, পৃ. ২৫৪

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মা তোর গোপাল নেবেছে কালিদয়
Next Post:নারীর এত মান ভাল নয়, ও রাই কিশোরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑