• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের কথা বলবো কারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মনের কথা বলবো কারে

মনের কথা বলবো কারে।
মন জানে আর জানে মরমে
মজেছি মন দিয়ে যারে।
মনের তিনটি বাসনা
নদীয়ায় করবো সাধনা
নইলে মনের বিয়োগ যায় না
তাইতে ছিদাম এ হাল মোরে।
কটিতে কৌপীন পরবো
করেতে করঙ্গ নেবো
মনে মানুষ মনে রাখবো
কর যোগাবো মনের শিরে৷
যে দায়ের দায়ে আমার এমন
রসিক বিনে বুঝবে কোন জন
গৌর হয়ে নন্দের নন্দন
লালন কয় সে বিনয় করে।৷

————
লালন-গীতিকা, পৃ. ২০৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ভজ রে আনন্দের গৌরাঙ্গ
Next Post:মা তোর গোপাল নেবেছে কালিদয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑