• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বল গো সজনি, আমার কেমন গো সেই গৌরমণি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » বল গো সজনি, আমার কেমন গো সেই গৌরমণি

বল গো সজনি, আমার কেমন গো সেই গৌরমণি।
জগত জনার মন নামে করে পাগলিনী।
একবার যদি দেখতাম তারে
রাখতাম সে রূপ হৃদয়ে পুরে
রোগ-শোক সব যেত দূরে
শীতল হইত মহাপ্রাণি।
মনমোহিনী মন-হরা
দেখলি কোথা সে যে গোরা
আমায় নিয়ে চল গো তোরা
দেখে শীতল হই গো ধনি৷
নদেবাসীর ভাগ্যে ছিল
গৌর হেরে মুক্তি পেল
অবোধ লালন ফেরে প’লো
পেয়ে সে চরণখানি৷।

————
লালন-গীতিকা, পৃ. ২২২-২৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:প্যারী, ক্ষম অপরাধ আমার
Next Post:বল রে নিমাই বল আমারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑