• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বল রে নিমাই বল আমারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » বল রে নিমাই বল আমারে

বল রে নিমাই বল আমারে।
রাধা বলে অ-জাগরে।
কাঁদলি কেন ঘুমের ঘোরে।
সেই যে রাধার কি মহিমা
দেবে দিতে নাহি সীমা
ধ্যানে যারে পায় না ব্রহ্মা
কিরূপ জানলি সে রাধারে।
রাধে তোমার কি হয় নিমাই
সত্য করে বল গো আমায়
এমন বালক সময়
এ বোল কে শিখালে তোরে।
তুমি শিশু ছেলে আমার
মা হয়ে ভেদ পাইনে তোমার
লালন বলে, শচীর কুমার
জগত ফেললে চমৎকারে।।

————
লালন-গীতিকা, পৃ. ২১৮-১৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বল গো সজনি, আমার কেমন গো সেই গৌরমণি
Next Post:বল রে বলাই, তোদের ধরম কেমন হারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑