• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্যারী, ক্ষম অপরাধ আমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » প্যারী, ক্ষম অপরাধ আমার

প্যারী, ক্ষম অপরাধ আমার।
মান-তরঙ্গে কর পার৷
তুমি রাধে কল্পতরু
ভাব-প্রেম রসের গুরু
তোমা সম অন্য কারু
না দেখি জগতে আর।
পূর্বে রাগ অবধি যারে
আশ্রয় দিলে নরেকারে
স্বল্প দোষে সে দাসেরে
ত্যাজিলে কি পৌরুষ তোমার।
ভাল-মন্দ যতই করি
তথা প্রেমদাস তোমারি
লালন বলে, মরি মরি
হরির এ কি ঋণ স্বীকার।।

————
লালন-গীতিকা, পৃ. ৩৫৪-৫৫; লালন-সঙ্গীত, পৃ. ২৭১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:নারীর এত মান ভাল নয়, ও রাই কিশোরী
Next Post:বল গো সজনি, আমার কেমন গো সেই গৌরমণি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑