• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চেনে না যশোদা রাণী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » চেনে না যশোদা রাণী

চেনে না যশোদা রাণী
গোপাল কি সামান্য ছেলে
ধ্যানে যারে পায় না মুনি।
একদিন চরণ থেমেছিল
তাইতে মন্দাকিনী হল
পাপ-হরা সুশীতল
সে মধুর চরণ দুখানি৷
বিরিঞ্চি-বাঞ্ছিত সে ধন
মানুষরূপে এই বৃন্দাবন
যানে যত রসিক সুজন
সে কালার গুণ বাখানি৷
দেবের দুর্লভ গোপাল
ব্রহ্মা তার হরিল গোপাল
লালন বলে, আবার গোপাল
কীর্তি গোপাল করলে শুনি।।
————

লালন-গীতিকা, পৃ. ২৩৬-৩৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:চাঁদ বলে চাঁদ কান্দে কেনে
Next Post:কি বলিস গো তোরা আজ আমারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑