• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁদ বলে চাঁদ কান্দে কেনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » চাঁদ বলে চাঁদ কান্দে কেনে

চাঁদ বলে চাঁদ কান্দে কেনে।
আমার গৌর চাঁদ ত্রিজগতের চাঁদ,
চান্দে চাঁদ ঘেরা ঐ আবরণে।
গৌর চাদে শ্যাম চাঁদেরি আভা
কোটি চন্দ্র জিনি এ শোভা
রূপে মণির মন
করে আকর্ষণ
ক্ষুধা শান্ত সুধা বরিষণে॥
গোলোকেরি চাঁদ গোকুলেরি চাঁদ
নদীয়ায় গৌরাঙ্গ সেই পূর্ণচাঁদ
আর কি আছে চাঁদ
সে আর কেমন চাঁদ
আমার ঐ ভাবনা মনে মনে।
লয়েছি এই গলে গৌর চাঁদের ফাঁদ
আবার শুনি, আছে পরম চাঁদ।
থাক সে চাঁদের গুণ
কেন্দে কয় লালন
আমার নাই উপায় চাঁদ গৌর বিনে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১৫; লালন-গীতিকা, পৃ. ২৩৪; বাউল কবি লালন শাহ, পৃ. ২৮২-৮৩ (শব্দ ও পদবন্ধে কিছু পাঠভেদ আছে।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:গোল কর না ও নাগরী, গোল কর না গো
Next Post:চেনে না যশোদা রাণী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑