• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোল কর না ও নাগরী, গোল কর না গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » গোল কর না ও নাগরী, গোল কর না গো

গোল কর না ও নাগরী, গোল কর না গো।
দেখি দেখি ঠাউরে দেখি কেমন গৌরাঙ্গ।
সাধু কি ও যাদুকরী
এসেছে এই নদেপুরী
খাটবে না হেথা জারিজুরি
তাই কি ভেবেছ।
বেদ-পুরাণে কয় সমাচার
কলিতে হয় অবতার
তবে সে কয় গিরিধর
এসেছে দেখো।
বেদে জানাই তাই যদি হয়
পুথি পড়ে কে মরতে যায়
লালন বলে, ভজবো সদায়
তবে ঐ গৌরপদ৷।

————
৫৭২. লালন-গীতিকা, পৃ. ২১৩-১৪

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়
Next Post:চাঁদ বলে চাঁদ কান্দে কেনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑