• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি বলিস গো তোরা আজ আমারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কি বলিস গো তোরা আজ আমারে

কি বলিস গো তোরা আজ আমারে।
চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ-ফণি দংশিল
যার হৃদয়-মাঝারে৷
গৌররূপের কালে যারে দংশায়
সে ধাত কি বোঝে ওঝায়
বিষ ক্ষণেক জ্বলে, ক্ষণেক সাজায়
ধন্বন্তরি ঔষধ যায় গো ফিরে।
আমি ভুলবো না, ভুলবো না বলি
কটাক্ষতে অমনি ভূলি
আমার জ্ঞান-পরশ যায় সকলি
ব্রহ্মমন্ত্রে ঝাড়িলে না সারে।
যদি মেলে রসিক সুজন
রসিক জনার জুড়ায় জীবন
বিনয় করে বলছে লালন,
অরসিকের কথায় দুখ ধরে।।

————
লালন-গীতিকা, পৃ. ২২৬-২৭
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থ অন্তরা স্তবকটি এভাবে লেখা হয়েছে :
রূপের কালে যারে দশায়
সে দাহ কি বহে উজায়
বিষ ক্ষণে চলে, ক্ষণে পিছায়
ধন্বন্তরী ওঝা যায় গো ফিরে।
অন্যত্র শব্দগত সামান্য কথান্তর আছে।– পৃ. ২৯৫-৯৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:চেনে না যশোদা রাণী
Next Post:কি ভাব নিমাই তোর অন্তরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑