• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর কি গৌর আসবে ফিরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আর কি গৌর আসবে ফিরে

আর কি গৌর আসবে ফিরে।
মানুষ ভজে যে যা কর, গৌর চাঁদ গিয়েছে সেরে।
একবার এসে এই নদীয়ায়।
মানুষ রূপে হয়ে উদয়
প্রেম বিলালে যথা তথা, গেলেন প্রভু নিজ পুরে।
চার যুগের ভজন আদি
বেদেতে রাখিয়ে বিধি
বেদের নিগূঢ় রসপন্থীসঁপে গেলেন শ্রীরূপে রে।
আর কি সেই অদ্বৈত গোসাঁই
আনবে গেীর এ নদীয়ায়
লালন বলে, সে দয়াময়ে কে জানিবে এ সংসারে।।

———–
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১২; লালন-গীতিকা, পৃ. ২২৮-২৯; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩০; লালন সঙ্গীত, পৃ. ২৫৭ ( কথান্তর : ভনিতা– “লালন বলে, সেই দয়াময় মেলে কারো ভাগ্যশিরো”)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আমি যার ভাবে মুড়িয়েছি মাথা
Next Post:আর তো কালার সে ভাব নাইকো সই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑