• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি যার ভাবে মুড়িয়েছি মাথা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আমি যার ভাবে মুড়িয়েছি মাথা

আমি যার ভাবে মুড়িয়েছি মাথা,
সে জানে আর মন জানে, আর জানবে কে তা।
মনের মানুষ রাখবো মনে
বলবো না তা কারো সনে
ও তা ঋণ শুধিব কতদিনে
মনে সদাই সেই চিন্তা।
সুখের কথা বোঝ সুখী
ও দুখের কথা দুখী
ও পাগল বিনে পাগলের কি
বোঝে মনের ব্যথা।
যারে ছিদাম যারে তুই ভাই
আমার হাল আর শুনে কাজ নাই
অতি বিনয় করে বলে লালন
কানাই পদে রবে তা।।

———–
লালন-গীতিকা, পৃ. ২০৭-০৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ওই গোরা কি শুধুই গোরা, ও গো নাগরী
Next Post:আর কি গৌর আসবে ফিরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑