• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর তো কালার সে ভাব নাইকো সই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আর তো কালার সে ভাব নাইকো সই

আর তো কালার সে ভাব নাইকো সই।
সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম-ঝাঁপই৷
আগর চন্দন ভূষিত যে সদাই
সে কালা চাঁদ ধুলায় লুটায়
ও না থেকে থেকে বলছে সদায়, সাঁই দরদী কৈ লো কৈ৷
সশুক বিরিঞ্চি আদি যার
তারি আঁচলা ঝোলা করোয়া কোপীন সার।
প্রভু শেষ লীলে করলেন জারি, আনকা আইন দেখ না ঐ।
বেদবিধি ত্যজিয়ে দয়াময়
কি নতুন ভাব আনিলে নদীয়ায়
ফকির লালন বলে, আমি সে তো ভাব জানিবার যোগ্য নই।৷

————
লালন-গীতিকা, পৃ. ২১২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আর কি গৌর আসবে ফিরে
Next Post:আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑