• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যেখানে সাঁইর বারামখানা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যেখানে সাঁইর বারামখানা

যেখানে সাঁইর বারামখানা,
শুনিলে প্রাণ চমকে ওঠে,
দেখে যেন ভুজঙ্গনা।
যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি
বুঝে তো বুঝিতে নারি
কি করি তার নাই ঠিকানা।
আত্মতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সে হয়েছে
কু-বৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না৷
যে ধনের উৎপত্তি প্রাণধন
সে ধনের হল না যতন
অকর্মের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হল না৷।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৯; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১১৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যে রূপে সাঁই আছে মানুষে
Next Post:সেদিন কে হল তার সঙ্গী কাহারে শুধাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑