• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সেদিন কে হল তার সঙ্গী কাহারে শুধাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সেদিন কে হল তার সঙ্গী কাহারে শুধাই

যেদিন ডিম্ব ভরে ভেসেছিল সাঁই,
সেদিন কে হল তার সঙ্গী কাহারে শুধাই॥
পয়ার রূপ ধরি এসে
দেখা দিল ঢেউতে ভেসে
কি নাম তার না পাই দিশে
আগমে ইসারায় বলে কহে তাই।
সৃষ্টি না করিল যখন
কে ছিল তার আগে তখন
শুনতে অসম ভাব সে বচন
একের কুদরতে দুজনে তরাই।
তারে না চিনিতে পারি
অধর কেমনে ধরি
লালন বলে, সেই যে নূরী
খোদার ঘোট নবীর বড় কেহ কয়।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পু, ২২৪; লালন-গীতিকা, পৃ. পৃ. ৭০
হারামণি ৭ম খণ্ডে অন্তরা ও সঞ্চারীর স্থান-বদল হয়েছে। সঞ্চারী স্তবকে এরূপ পাঠভেদ আছে
মাটি না করিল যখন।
কি ছিল তার আগে তখন
শুনি অসম্ভব বচন
হল একের কুদরতে তারাই৷।– পৃ. ৮।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যেখানে সাঁইর বারামখানা
Next Post:রং মহলে সিঁদ কাটে সদায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑