• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে জন দেখেছে অটল রূপের বিহার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যে জন দেখেছে অটল রূপের বিহার

যে জন দেখেছে অটল রূপের বিহার,
মুখে বলুক না বলুক, সে থাকলে ঐ নেহার।
নয়নে রূপ না দেখতে পায়
নাম-মন্ত্র জপিলে কি হয়?
নামের তুল্য নাম পাওয়া যায়
রূপের তুল্য কার।
নেহারায় গোলমাল হলে
পড়বি মন কু-জনার ভোলে
আখেরে গুরু বলে
ধরবি কারে তরঙ্গ-মাঝার।
সে রূপ রূপের ভেলা
ত্রিজগতে করছে খেলা
অধীন লালন বলে, মন রে ভোলা
কোলের ঘোর তোমার।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২০-২১; লালন-গীতিকা, পৃ. ১৩-১৪; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩৩-৩৪

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যে ঘরে সাঁই বাস করে
Next Post:যে রূপে সাঁই আছে মানুষে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑