• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে ঘরে সাঁই বাস করে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যে ঘরে সাঁই বাস করে

যে ঘরে সাঁই বাস করে,
আছে ভাবের বাতি সেই ঘরে।
দেখ না ঘরের কি কুদরতি
যদি ভাবে বেভাব হয় এক রতি
ওমনি সে ভাব যায় সরে।
ভাব দিয়ে ভোলো ভাবের তালা
দেখবি রে মানুষের খেলা
মন তোর যাবে শমন-জ্বালা
থাকলে ঐ রূপ নিহারে।
ভাব না হইলে ভক্তিতে কি হয়
ভেবে বুঝে দেখ না হৃদয়
যার যেমন ভাব সে তাই দেখায়
ফকির লালন কয় বিনয় করে।।

————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ১৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সহজে অধর মানুষ না যায় ধরা
Next Post:যে জন দেখেছে অটল রূপের বিহার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑