• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সহজে অধর মানুষ না যায় ধরা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সহজে অধর মানুষ না যায় ধরা

সহজে অধর মানুষ না যায় ধরা।
হতে হবে জ্যান্তে মরা।
অধর ধরার এমনি ধারা
গুরু-শিষ্য ঐক্য করা
চৈতন্য রূপ নেহার করা
জানলে হয় করণ সারা।
হায়াত নদীর মধ্যে স্থিতি
আজগুবি ফুল হয় উৎপত্তি
ফুলের মধ্যে ফলের জ্যোতি
হয় উজ্জ্বালা।
মেঘের কোলে বিদ্যুৎ খেলে
অমনি সে রূপ যায় রে চলে
ভাব না জেনে ধরতে গেলে
পড়বি মারা৷
নয়ন কোণে মেঘ আকৃতি
দেখবে সে রূপের জ্যোতি
লালন বলে, কুলের পতি
কুল না ছাড়লে কি দিবে ধরা৷।

————
লালন-সঙ্গীত, পৃ. ১৯০। দ্বিতীয় স্তবকটি প্রক্ষিপ্ত বলে প্রতীত হয়। এতে অন্ত্যমিল রক্ষিত হয়নি।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়
Next Post:যে ঘরে সাঁই বাস করে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑