• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে পারে মকরউল্লার মকর বুঝিতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কে পারে মকরউল্লার মকর বুঝিতে

কে পারে মকরউল্লার মকর বুঝিতে।
আহাদে আহমদ নাম হয় জগতে৷
আহমদ নামে খোদায়
মিম হরফটি নফি কয়
মিম উঠায়ে দেখ সবাই
কি হয় তাতে।
আকারে হয়ে জুদা
খোদা সে বলে খোদা
দিব্যজ্ঞানী নইলে কি তা
কে পায় জানিতে৷
কুলহো আল্লা সুরায়(১) তার
ইসারা আছে বিচার
লালন বলে দেখ না এবার
দিন থাকিতে৷।
————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪৭; লালন-গীতিকা, পৃ. ১৬৭
১. কোরানের আমপারার একটি সুরা, যা ‘সুরা এখলাস’ নামে পরিচিত। কোরানে চার আয়াত বিশিষ্ট এ সুরার উপর বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কুদরতের সীমা কে জানে
Next Post:কে বুঝিতে পারে আমার সাঁইর কুদরতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑