• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুদরতের সীমা কে জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কুদরতের সীমা কে জানে

কুদরতের সীমা কে জানে।
আপনি করে আপন জিগির
বসিয়ে আল-জবানে৷
আল-জবানের খবর হইলে
তাইতে কিঞ্চিত নজির মেলে
নইলে কাগড়া কথা বলে
উড়িয়ে দিবে সব জনে।
খোদকে চিনলে খোদা চিনি
খোদ খোদা বলেছে আপনি
মান আরাফা নফসাহু(১) বাণী
বোঝ তার কি মানে৷
যে বলায় রে আমি আমি
সেই আমি কি আমি আমি
লালন বলে, কেবা আমি
আমায় আমি চিনিনে।।

————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪৬; লালন-গীতিকা, পৃ. ১৮৫
১. মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু– যে নিজেকে জেনেছে, সে রব অর্থাৎ ঈশ্বরকে জেনেছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কি শোভা দ্বি-দলময়
Next Post:কে পারে মকরউল্লার মকর বুঝিতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑