• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে বুঝিতে পারে আমার সাঁইর কুদরতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কে বুঝিতে পারে আমার সাঁইর কুদরতি

কে বুঝিতে পারে আমার সাঁইর কুদরতি।
অগাধ জলের মাঝে জ্বলছে বাতি৷
অনলে জল উষ্ণ হয় না
জলেতে অনল নিভে না
এমনি সে কুদরতির কারখানা
দিবারাতি৷
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জল রয়েছে বিনা স্থলে
আখেরে হবে জল-অনলে
প্রলয় অতি৷
জলে যেদিন ছাড়বে হুঙ্কার
ডুবে যাবে আগুনের ঘর
লালন বলে, সেইদিন বান্দার
হয় কি গতি।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৪-৩৫; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯৪-৯৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কে পারে মকরউল্লার মকর বুঝিতে
Next Post:কে বুঝিতে পারে কুদরতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑