• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খাকি আদমের ভেদ, সে ভেদ পশু কি বোঝে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » খাকি আদমের ভেদ, সে ভেদ পশু কি বোঝে

খাকি আদমের ভেদ, সে ভেদ
পশু কি বোঝে।
আদম কালেবে খোদে
খোদা বিরাজে৷
আদম শরীর আমার ভাষায় বলেছেন
অধর সাঁই নিজে।
নইলে কি আদমকে সেজদা
ফেরেস্তায় সাজে।
শুনি আজাজিল খাস তন
খাকে আদম তন গঠেছে।
আবার সেই আজাজিল শয়তান হল
আদম না ভজে৷
আব খাক আতস বাদে ঘর গঠন
জান মালেক কোন চিজে।
লালন বলে, এ ভেদ জানলে
সব জানে সে যে।।

————

লালন-গীতিকা, পৃ. ১৯৪-৯৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কৃতিকর্মার খেল কে বুঝতে পারে
Next Post:জানতে আদম সফির আদ্য কথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑