• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃতিকর্মার খেল কে বুঝতে পারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কৃতিকর্মার খেল কে বুঝতে পারে

কৃতিকর্মার খেল কে বুঝতে পারে।
যে নিরঞ্জন সেই নূর নবী নামটি ধরে
গঠিতে সয়াল সংসার
এক দেহে দুই দেহ হয় তার
আহাদ আহমদের বিচার
দেখ নজরে।
চারেতে নাম আহমদ হয়
এক হরফ তার নফি কেন কয়
সে কথাটি জানব কোথায়
নিশ্চয় করে।
এ মর্ম যাহারে শুধাই
কাজিয়া ঝগড়া বাধায় সে ভাই
লালন বলে, স্থূল ভুলে যাই
যার তোড়ে রে।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৩; লালন-গীতিকা, পৃ. ১৬২-৬৩

কথান্তর : কীর্তি-কর্মার খেল কে বুঝতে পারে।
যে নিরঞ্জন সেই নূর নবী নাম যে ধরে
গঠিতে জগত সংসার
এক দেহে দুই দেহ হয় তার
আহাদ আহমদের বিচার
দেখরে নজরে
চারিতে নাম আহমদ হয়
এক হরফ তার নফীকে
কয় এ কথাটি জানব কোথায়
নিশ্চয় করে।
এই মর্ম যারে শুধাই
ফাজিল ঝগড়া করে সে ভাই
লালন বলে, মূল ভুলে যাই
তারই তরে।।– হারামণি. ৭ম খণ্ড, পৃ. ৭।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ও ভাণ্ডে আছে কত মধু ভরা
Next Post:খাকি আদমের ভেদ, সে ভেদ পশু কি বোঝে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑