• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানতে আদম সফির আদ্য কথা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » জানতে আদম সফির আদ্য কথা

জানতে আদম সফির আদ্য কথা।
না দেখে আজাজিল, সে তো গঠল আদম
কিরূপ সে তা।
আনিয়ে জেদ্দার মাটি
গঠিল বোরকা পরিপাটি
মিথ্যা নয় সে কথা খাঁটি
কোন চিজে তার গঠিল আত্মা।
সেই সে আদমের ধড়ে
অনন্ত কুঠরি গড়ে
মাঝখানে হেতনে কল জুড়ে
কীতি-কর্মা বসলো কোথা।
আদমি হলে আদম চেনে
ঠিক নামায় সে দেল-কোরানে
লালন কয়, সিরাজ সাঁইর গুণে
আদম অধর ধরার সূতা৷।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪২; লালন-গীতিকা, পৃ. ১৯৩-৯৪ বাউল কবি লালন শাহ গ্রন্থে ধুয়ার ২য় চরণ : “না জেনে আজাজিল সে রূপ/কিরূপ গঠলেন সেথা।।” অন্তরার ২য় চরণে ‘বোরকা’ স্থলে ‘আদম’ কথান্তর আছে।– পৃ. ২৮১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:খাকি আদমের ভেদ, সে ভেদ পশু কি বোঝে
Next Post:জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑