• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাধন বিফল বরজখ বিনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সাধন বিফল বরজখ বিনে

সাধন বিফল বরজখ বিনে।
এখানে সেখানে বরজখ মূল ঠিকানা
দেখ মনে মনে।
বরজখ ঠিক না হয় যদি
ভুলাইবে শয়তান গিধি
হারিয়ে রূপ নানা বিধি
চিনবি তারে কিরূপ প্রমাণে।
চার ভেঙ্গে দুই হল যে একা
এই দুই বরজখ লেখাজোখা
মনে প’ল আর এক ধোকা
এক মনে দুই কইরা ধেয়ানে।।
নৌকা ঠিক নয় বিনা পারায়
নিরাকারে মন কি দাঁড়ায়
লালন মিছে ঘুরে বেড়ায়
অধর ধরতে চায় বরজখ বিনে।।

————

৩৬৭. হারামনি, ৭ম খণ্ড, পৃ. ১৪

হারামনি, ২য় খণ্ডেও গানটি সংকলিত হয়েছে; এতে সঞ্চারী স্তবকটি অনুপস্থিত। এছাড়া কিছু পাঠভেদ আছে। পৃ. ৪৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
Next Post:সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑