• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে

সাঁই দরবেশ যারা,
আপনারে ফানা করে
অধরে মেশে তারা।
মন যদি আজ হও রে ফকির
নাও জেনে সে ফানার ফিকির
ধরো অধরা।
ফানার ফিকির না জানিলে
ভস্ম মাখা হয় মস্করা।
কূপ জলে সে গঙ্গার জল
পড়িলে সে হয় রে মিশাল
উভয় একধারা।
তেমনি জেনো ফানার করণ
রূপে রূপ মিলন করা।।
মুরশিদ রূপ আর আলেক নূরী
এক মনে কেমনে করি
দুরূপ নিহারা
লালন বলে, রূপ সাধিলে
হ’সনে যেন রূপহারা।।

————

৩৬৬. শ্রীবসন্তকুমার পাল, ‘ফকির লালন সা’, প্রবাসী, বৈশাখ ১৩৩৫; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০১-০২; মহাত্মা লালন ফকির, পৃ. ৫৪ ‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণে ‘মেশে’ স্থলে ‘মিশায়’, সঞ্চারীর ২য় চরণে ‘মিলন’ স্থলে ‘মিশল’ এবং আভোগের শেষ চরণে ‘রূপহারা’ স্থলে ‘ঠিকহারা’ কথান্তর আছে। পৃ. ১০৭।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’ল
Next Post:সাধন বিফল বরজখ বিনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑