• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’ল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’ল

সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’ল।
হারে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিল৷
চাতক থাকে মেঘের আশে
মেঘ বর্ষালো অন্য দেশে
বল, চাতক বাঁচে কিসে
ওষ্ঠাগত প্রাণ আকুল৷
বিনে নবঘন বারি
খায় না চাতক অন্য বারি
চাতকের প্রতিজ্ঞা ভারি
যায় যাবে প্রাণ, সেও ভাল৷
লালন বলে, বুঝলাম এখন
হল না মোর ভজন-সাধন
ভুলে সিরাজ সাঁইজীর চরণ
তাইতে জনম বৃথা গেল।।

————

৩৬৫. তৃপ্তি ব্ৰহ্ম, লালন-পরিক্রমা, ৪র্থ খণ্ড, পৃ. ৩৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সময় বুঝে বাঁধাল বাধলে না
Next Post:সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑