• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে

সে কথা কি কবার কথা
জানিতে হয় ভাবাবেগে।
অমাবস্যায় পূর্ণশশী
পূর্ণিমাতে অমাবস্যে।
অমাবস্যা পূর্ণিমার যোগ
আজব সম্ভব সম্ভোগ
জানলে খণ্ডে এ ভব-রোগ
গতি হয় অখণ্ড দেশে।
রবি-শশী রয় বিমুখা
মাস-অন্তে হয় একদিন দেখা
সেই যোগের যোগ লেখা
সাধলে সিদ্ধি হয় অনায়াসে।
দিবাকর নিশাকর সদায়
উভয় অঙ্গে উভয় লুকায়
ইসারাতে সিরাজ সাঁই কয়,
লালন ভেঁড়ের হয় না দিশে।।

————-

৩৬৮. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২২৮

লালন-গীতিকায় ধুয়ার ২য় চরণ “অমাবস্যা পৃর্ণিমা সে, পৃর্ণিমা সে অমাবস্যে।” এবং সঞ্চারীর ৩য় চরণ “সেই যোগের যোগে লিখা জোখা” রূপে লেখা হয়েছে। (পৃ. ১০১১)। ‘বাংলার বাউল ও বাউল গানে’ও সঞ্চারীর ৩য় চরণ একইভাবে লেখা হয়েছে; এর ১ম চরণে ‘রয়’ স্থলে ‘রং’ কথান্তর আছে। (পৃ. ৮৪)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সাধন বিফল বরজখ বিনে
Next Post:সে করণ সিদ্ধি করা সামান্যে কি হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑