• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নামে রসিক নাম ধরিয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নামে রসিক নাম ধরিয়ে

নামে রসিক নাম ধরিয়ে
মন, বেড়াও জগৎ মাতিয়ে।
ভাব জান না ভাবের ডোঙা
ভাঙ্গিলে মাটি গুতিয়ে।।
পেয়েছ জল পেঁচা এক চাকুরি
জড়িয়ে ধরি মেরে গুঁড়ি
সেঁচলি সুরু আখেরি
আছে হাওয়ায় ফাঁদ পাতিয়ে।।
নাদায় গুড় নাইরে মনা
খাপরি ভাঙ্গা, ঘুরে বেড়িয়ে হল না
তুই গাড়ে পড়লি
চুবনি খেলি
তবু উঠিস্ কুতকুতিয়ে৷।
পিশাচে স্বভাব রে তোর যায় না
মদন-রসে মগনা
তোর কথায় দৈন্য
কাজে শূন্য
লালন বলে, স্বভাব-গুণে হলি রে তুই বেজাতীয়ে৷।

————

৩১৫. লালন-গীতিকা, পৃ. ৮৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:নাম সাধন বিফল বরজক বিনে
Next Post:নিগম বিচারে সত্য তাই গেল জানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑