• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিগম বিচারে সত্য তাই গেল জানা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নিগম বিচারে সত্য তাই গেল জানা

নিগম বিচারে সত্য তাই গেল জানা।
মেয়েকে ভজিলে হয় তার বাপের ঠিকানা।
নিগম ভেদ নাহি জানে
কেবা সে মায়ারে চেনে
যাহার উপর দীন-দুনিয়ার ভার
দিলেন রাব্বানা৷।
পুরুষ পরোয়ার দিগার
প্রকৃতি অঙ্গে ছিল তার
প্রকৃতি প্রকৃতিতেই সংসার
ও সৃষ্টির সব জানা।
ডিম্বের মধ্যে ভেসেছিল
সাঁই বাহির হয়ে কারে দেখিল
ফকির লালন বলে, ভেদ যে পাইল
ঘুচল দিনকানা ॥

————

৩১৬. হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৮৭-৮৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:নামে রসিক নাম ধরিয়ে
Next Post:পড় গে নামাজ ভেদ বুঝে সুঝে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑