• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাম সাধন বিফল বরজক বিনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নাম সাধন বিফল বরজক বিনে

নাম সাধন বিফল বরজক বিনে।
এখানে সেখানে বরজক মূল ঠিকানা
তাই দেখ মনে মনে।।
বরজকের ঠিকানা হয় যদি
ভুলাইতে শয়তান গিধি
ধরিয়ে রূপ নানান বিধি
চিনবো তারে কিরূপ প্রমাণে।।
চার ভেঙ্গে দুই হল পাকা
সেই দুই বরজক লেখাজোখা
তাতে পল আরেক ধোকা
দুই দিকে ঠিক কবে হয় বোয়ানে।
যেমন নৌকা ঠিক নয় বিনে দাঁড়ায়।
নি-আকারে মন কি দাঁড়ায়
লালন মিছে ঘুরে বেড়ায়
অধর ধরতে চায় বরজক চিনে।।

————

৩১৪. লালন ফকির : কবি ও কাব্য, ১৮১-৮২; লালন-গীতিকা, পৃ. ১৮৯-৯০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:না পড়িলে দায়েমী নামাজ, সে কি রাজী হয়
Next Post:নামে রসিক নাম ধরিয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑