• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুৰ্গাসুন্দর কৃতিরত্ন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দুৰ্গাসুন্দর কৃতিরত্ন

দুৰ্গাসুন্দর কৃতিরত্ন (১২৫৩ – ২০.৩.১৩২৭ ব.) শেরপুর-ময়মনসিংহ। ঈশানচন্দ্র ন্যায়রত্ন। প্রথম শিক্ষা পিতা এবং খুল্লতাত রামচন্দ্র তর্কভূষণ ও অগ্রজ হরসুন্দর তর্করত্বের কাছে। পরে নবদ্বীপে গিয়ে ‘কৃতিরত্ন’ উপাধি লাভ করেন। ১২৭৯ ব থেকে ১২৯৬ ব পর্যন্ত স্বগৃহে প্রতিষ্ঠিত টোলে অধ্যাপনাকার্যে নিযুক্ত থাকেন। পরে কলিকাতায় এসে টোল স্থাপন করে অধ্যাপনা করেন। কলিকাতা হাইকোর্টের ভূপেন্দ্রনাথ বসু সহ অনেক ব্যারিস্টার তাঁর কাছে ‘দায়ভাগ’ প্রভৃতি হিন্দু আইনের গ্ৰন্থ অধ্যয়ন করতেন। অনেক শিক্ষায়তনে ও কলিকাতাস্থ ‘বঙ্গীয় ব্ৰাহ্মণ সভা’য় অধ্যাপকের কাজ করেছেন। ‘শত সাহস্ত্ৰিক প্রজ্ঞাপারমিতা’ নামক বৌদ্ধ ধর্মগ্রন্থের অনুবাদ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:দুৰ্গামোহন সেন
Next Post:দুর্জন সিং

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑