• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুৰ্গামোহন সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দুৰ্গামোহন সেন

দুৰ্গামোহন সেন (১৭-১১-১৮৭৭ – ১১-৯-১৯৭২) চন্দ্রহার-বরিশাল। সনাতন। ১৯০৩ খ্রী. বরিশালের ব্ৰজমোহন কলেজ থেকে বি.এ. পাশ করেন। স্বদেশী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং অশ্বিনীকুমার গঠিত সেবাদল ‘দি লিটল ব্রাদার্স অফ দি পুওর’ ও ‘স্বদেশ বান্ধব সমিতি’র একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ১৯০৯ খ্রী. এক বিধবা-বিবাহ-সভায় উপস্থিত থাকার জন্য তাকে ‘একঘরে’ করা হয়েছিল। ১৯০৬ খ্রীবরিশালে যে বিখ্যাত বেঙ্গল প্ৰভিন্সিয়াল কনফারেন্স হয় তাতে অশ্বিনীকুমার তাকে প্রচার বিভাগের গুরুদায়িত্ব দিয়েছিলেন। বাংলা সাপ্তাহিক ‘বরিশাল হিতৈষী’র সম্পাদকরূপে তিনি খ্যাতি অর্জন করেন। নির্ভীক সাংবাদিকতার জন্য তাকে ইংরেজ সরকারের হাতে বহু নির্যাতন সহ্য করতে হয়েছে। স্বদেশী আন্দোলনে তিনি বরিশালের স্তম্ভস্বরূপ ছিলেন। দেশবিভাগের পর তিনি বরিশালেই থেকে যান। পাকিস্তান সরকারের আমলেও এই সাংবাদিককে দু’বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছে। নেহেরু-লিয়াকৎ আলি চুক্তির বেশ কিছুদিন পর ১৯৫০ খ্ৰী. তিনি পশ্চিমবঙ্গে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন।

Category: চরিতাভিধান
Previous Post:দেবনারায়ণ বাচস্পতি
Next Post:দুৰ্গাসুন্দর কৃতিরত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑