• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুর্জন সিং

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দুর্জন সিং

দুর্জন সিং। বাকুড়ার চোয়াড় বিদ্রোহের নায়ক এক প্ৰাক্তন জমিদার। স্থানীয় আদিবাসীদের একাংশ প্রভাবশালী জমিদারদের লাঠিয়াল ও পাইক-বরকন্দাজ হিসাবে কাজ করত এবং তার বিনিময়ে তারা নিষ্কর জমি ভোগ করত। ঐসব আদিবাসী চোয়াড় নামে পরিচিত ছিল। ইংরেজ শাসনে ভূমি-ব্যবস্থার পরিবর্তন হওয়ায় চোয়াড়রা বৃত্তিচু্যত হয় এবং সহজভাবে বাঁচার কোন সুযোগ না থাকায় বেপরোয়া হয়ে লুঠতরাজ শুরু করে। ১৭৯৮–৯৯ খ্রী. বাকুড়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে রায়পুর, অম্বিকানগর, সুপুর প্রভৃতি স্থানে দুর্জন সিং-এর নেতৃত্বে যে চোয়াড় বিদ্রোহ হয়েছিল তাতে বাকুড়া জেলার সমগ্ৰ প্ৰশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। ১৮১৬ খ্ৰীষ্টাব্দের পূর্বে বাঁকুড়া ও মেদিনীপুর অঞ্চলের চোয়াড় বিদ্রোহ সম্পূর্ণ দমন করা যায় নি।

Category: চরিতাভিধান
Previous Post:দুৰ্গাসুন্দর কৃতিরত্ন
Next Post:দুর্লভচন্দ্র ভট্টাচার্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑