• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃষ্ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কৃষ্ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য

কৃষ্ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য (১৮৭৫ – ১৯৪৯) শ্ৰীরামপুর–হুগলী। কেদারনাথ। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অনন্যসাধারণ কৃতী ছাত্র হিসাবে শিক্ষা শেষ করে সরকারী শিক্ষাবিভাগে প্ৰবেশ করেন। অবসর গ্রহণের পর অমলনের-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফিলসফির অধ্যক্ষ (১৯৩৩-৩৫) এবং পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান অধ্যাপকররূপে (১৯৩৫ – ৩৭) বিশেষ খ্যাতি অর্জন করেন। ১৯২৮ খ্রী. তিনমাস বেথুন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। আধুনিককালে ভারতীয় দর্শনকে যারা নূতন চিন্তার আলোকে উদ্ভাসিত করেছেন, তিনি তাদের অগ্ৰণী। রসতত্ত্বসম্পর্কেও তার স্বল্পপরিসর আলোচনা মৌলিকতায় ভাস্বর।

Category: চরিতাভিধান
Previous Post:কৃষ্ণগোপাল বসু
Next Post:কৃষ্ণচন্দ্র মিস্ত্রী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑